মেয়াদবিহীন মোবাইল ডাটা প্যাকেজ চালু

0


 

বহুল আলোচিত ‘আনলিমিটেড’ (মেয়াদ-বিহীন) মোবাইল ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


আজ বৃহস্পতিবার রমনায় বিটিআরসি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আনলিমিডেট বলা হলেও এ প্যাকেজের মেয়াদ এক বছর।


প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ ঘোষণা করেছে।রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।



অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিভিন্ন অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top