মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে বেড়েছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজ শুক্রবার ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই ঘাট এলাকায় ঘরমুখী যাত্রীদের ভিড় রয়েছে। প্রতিটি নৌযানেই যাত্রীদের ভিড়।
লঞ্চ ও স্পিডবোট থেকে নেমে যাত্রীরা গন্তব্যের পরিবহনে উঠছেন। দূরপাল্লার যানবাহনে উঠতে বাস কাউন্টারের সামনে যাত্রীদের লাইনেও দাঁড়াতে হচ্ছে।
সূত্রটি জানায়, যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাত ১০টা পর্যন্ত চালু থাকছে লঞ্চ চলাচল। এ বছর ঘরমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রাত সাড়ে ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।
ভোর সাড়ে ৬টা থেকে টানা প্রায় ১৫ ঘণ্টা পর্যন্ত লঞ্চ চলবে। এবং ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে স্পিডবোট।
বাংলাবাজার লঞ্চঘাট সূত্র জানায়, শুক্রবার ভোর থেকে লঞ্চ, স্পিডবোটে যাত্রীদের প্রচণ্ড ভিড়। ফেরিতে উঠতেও গাড়ির লম্বা সিরিয়াল রয়েছে।


