পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত

0


 

সূর্যদয় সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন পর্যটক শূন্য। রমজানের শুরু থেকেই দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত জুড়ে বিরাজ করছে শুনশান নিরবতা। কোথাও নেই পর্যটকের কোলাহল। বন্ধ রয়েছে সকল রেস্টুরেন্ট ও ট্যুরিস্ট বোট।খালি পরে আছে আবাসিক হোটেল মোটেলের রুম। চিরচেনা কুয়াকাটা, এখন যেন স্থানীয়দের কাছেই অচেনা লাগছে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান শুরু থেকেই পর্যটক শূন্যের কোঠায় নেমে আসে। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব-পশ্চিমে বালিয়ারী ও সমুদ্রে জলরাশি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না।

নেই কোথাও আলোক সজ্জা। মানুষজন না থাকায় সন্ধ্যার পরে সৈকতে নামলেই গা ছম ছম করে। তবে ঈদের আগে পর্যটক বাড়ার আশা করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাই অনেকেই নতুন সাজে সাজাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠান।তবে এবছর হচ্ছে না বৈশাখী উৎসব এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।  


কুয়াকাটার আবাসিক হোটেল তাজওয়ার প্যালেস’র ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও রমজানে হোটল বন্ধ রাখা হয়েছে। তার হোটেলে ২৭টি রুম রয়েছে। এখন ধুয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে।  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top