রোমে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন

0


 


রোমে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ ১৪২৯, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। গতকাল রবিবার দূতাবাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।


ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্যের পরে বাংলা নববর্ষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনের উপর বিশেষজ্ঞ আলোচক, বিদেশী বন্ধু ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার স্বাগত বক্তব্যে, বাংলা নববর্ষকে বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার উৎস এবং একান্তই আমাদের ইতিহাস ও ঐতিহ্যের শাশ্বত বাহক হিসেবে অনন্য এক উদযাপন হিসেবে উল্লেখ করেন।


অনুষ্ঠানে বাংলাদেশের সাতক্ষীরায় প্রায় ৫০ বছর যাবত ‘ঋশিল্পী’ সংগঠনের সাথে কর্মরত বাংলাদেশি পাসপোর্টধারী ইতালিয়ান দম্পতি Ms. Graziella Melano ও Mr. Vincezo Falcone সশরীরে অংশগ্রহণ করেন। এসময় তারা বাংলা ভাষায় তাদের আবেগ প্রকাশ করেন, যা অংশগ্রহণকারীদের গভীরভাবে উদ্বেলিত করে।


অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, ইতালিয়ান নাগরিক, দূতাবাসের সদস্যরা ছাড়াও রোমের University of Tor Vergata এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top