দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ : এনামুল হক শামীম

0


 


পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমকেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপির কোনও ষড়যন্ত্রের ঐক্যই কাজে আসবে না। আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এবং মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপমন্ত্রী শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।তার কারণেই দেশ আজ বিশ্বে অনন্যা মর্যাদায় আসীন। জননেত্রী শেখ হাসিনা এগিয়ে গেলে আওয়ামী লীগ এগিয়ে যায়, আর আওয়ামী লীগ এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের। আর বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের।


তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবেনা। আর পদ্মাসেতু হলো সেই দাবায়া রাখতে না পারার প্রতীক। পদ্মাসেতু হলো বাংলাদেশের সক্ষমতার প্রতিক।


সম্মেলনে উদ্বোধক ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, জেলার আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চু, নড়িয়া উপজেলার সহ-সভাপতি বাদশা শেখ। প্রধান বক্তা ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top