ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পেলেন নিকোলাস পুরান

0



কাইরন পোলার্ডের অবসরের পর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরানকে নতুন অধিনায়ক (সাদা বলের) মনোনীত করা হয়েছে। ৩৪ বছর বয়সী পোলার্ড ২০১৯ সাল থেকে গত মাসে পদত্যাগ না করা পর্যন্ত একদিনের এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়ক ছিলেন।  


পুরান ৩৭টি ওডিআই ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। গত বছর থেকেই পোলার্ডের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার পুরান।


এবার চলতি বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদে দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন ২৬ বছর বয়সী এ তারকা।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top