বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

0


 

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে ১৮ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। প্রাথমিক ২৩ সদস্যের দল থেকে এই ১৮ জনকে বাংলাদেশ সফরের জন্য নির্বাচন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।  


দুই টেস্টের সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। গত ২২ এপ্রিল ২৩ জনের প্রাথমিক দল দিয়েছিলেন লঙ্কান বোর্ড।


তবে এই চূড়ান্ত দলটির ব্যাপারে ক্রীড়া মন্ত্রীর অনুমোদন দরকার পড়বে।


বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে টেস্ট শুরু, দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুরে দ্বিতীয় ২৩ মে থেকে।  


শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top