জিম্বাবুয়ে সফরের সময়সূচি

0


 

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। আর দেশে ফেরার পর কয়েক দিনের বিশ্রাম নিয়ে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে যাত্রা করবে সাকিব-তামিমরা।  


মঙ্গলবার জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি নির্ধারিত হয়েছে। বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।


টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। ওয়ানডে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ওয়ানেড ম্যাচগুলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।


টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top