সরকার পতনের কারণ হতে পারে বিদ্যুতের "লোডশেডিং" : মির্জা আব্বাস

0


বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লোডশেডিং-ই সরকার পতনের কারণ হতে পারে। বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের জন্য সরকারের লুটপাট দায়ী। বিদ্যুতের উৎপাদন হোক আর না হোক, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মালিকরা টাকা পাবে। সামনে সময় আসছে, আর অনুমতি নেবো না।সরাসরি গণভবন ও সচিবালয় ঘেরাও হবে। 

  

আজ সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৯ ও ২১নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য রাখেন।


মির্জা আব্বাস বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের ‘তলোয়ার ও রাইফেল’ নিয়ে বক্তব্য গ্রহণযোগ্য নয়।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একটা নির্বোধ। বুদ্ধিশুদ্ধি একদম কিছুই নেই। সরকারের লোকেরা বিদেশে ডলার পাচার করে, তাই এখন ডলার সংকট দেখা দিয়েছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top