ঢাবির অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা ১২ আগস্ট

0


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে।


শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ও ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তির আবেদন করার প্রক্রিয়া আজ (শুক্রবার) থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।


ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top