টি-২০ থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

0


 

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার দিনই বাংলাদেশের ওয়ানডে দলের এই অধিনায়ক তার সিদ্ধান্তের কথা জানান।


তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।


ক্রিকেটের এই ফরম্যাট থেকে অনেক দিন ধরেই দূরে আছেন তামিম। খেলেননি গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও। এরপর জানিয়েছিলেন, অন্তত ছয় মাস দূরে থাকতে চান টি-টোয়েন্টি থেকে। এবার শেষমেশ অবসরের ঘোষণাই দিয়ে বসলেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top