বিসিবি ওকে যোগ্য মনে করেছে, তাই অধিনায়কত্ব দিয়েছে : সাকিব

0


 

আসন্ন জিম্বাবুয়ে সফরে কাজী নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করে দল পাঠাচ্ছে বিসিবি। খেলোয়াড় হিসেবে তার পায়ের নিচের জমিন এখনও পাকাপোক্ত হয়নি। সেখানে হুট করে বানিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক। এ নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।


সোহান কি এই দায়িত্বের জন্য যোগ্য? জানতে চাওয়া হয়েছিল টাইগার তারকা সাকিব আল হাসানের কাছে।  


শনিবার রাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব সোহানের পক্ষে কথা বললেন, ‘আমি তো মনে করি ও যোগ্য। এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি।আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top