পূর্ণিমার জন্য প্রাক্তন স্বামীর শুভকামনা

0


 

পূর্ণিমার বিয়ের খবরে শুভ কামনা জানিয়েছেন প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় তিনি তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।


তবে ফেসবুক স্ট্যাটাসে পূর্ণিমার নাম উল্লেখ করেননি ফাহাদ। তিনি লিখেছেন, ‘দয়া করে আমাকে টেক্সট করা বা কল করা বন্ধ করুন। সবকিছু ঠিক আছে। মানুষের জীবনে কিছু ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। আমি জানি...তার জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করুন।’


পারিবারিকভাবে ২০০৭ সালের ৪ নভেম্বর ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তাদের সংসারে আসে কন্যাসন্তান আরশিয়া উমাইজা। কবে নাগাদ তাদের বিচ্ছেদ হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। খুব গোপনে তারা সম্পর্কের ইতি টেনেছেন।


গত ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। প্রায় দুই মাস গোপন থাকার পর বিষয়টি প্রকাশ করলেন এ নায়িকা। পূর্ণিমা বলেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে সৃষ্টিকর্তার ইশারায় হয়। আমারও তাই হয়েছে। রবিনের সঙ্গে আমার কাজের সূত্রে পরিচয়। তিন বছর ধরে তার সঙ্গে আমার বন্ধুত্ব। তারপর একটা সময় আমরা একে অন্যকে ভালোবেসে ফেলি। অবশেষে বিয়ে করে ফেললাম।’


জানা গেছে, রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা-রবিন দম্পতি। চলতি বছরের শেষের দিকে তাদের বিবাহত্তোর সংবর্ধনা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top