মেয়েকে নিয়ে "পাঠান" ছবি দেখলেন শাহরুখ খান

0


 


পাঠান’ ছবি নিয়ে বির্তকের সূত্রপাত ‘বেশরম রং’ গান মুক্তির পর থেকে। প্রথম আপত্তি তোলে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তারপর সরব হন সেখানকার বিজেপি নেতা তথা বিধানসভার স্পিকার গিরিশ গৌতম।  


তিনি বলেন, “শাহরুখ খান নিজের মেয়ের সঙ্গে ওই ‘বেশরম’ গান দেখুন আগে।


তিনি বলেন, “ছবি দেখার পরে শাহরুখ নিজের মেয়ের সঙ্গে ছবি দিন। তারপরে কথা হবে। ”


সে সময় মুখে কোনও কথা না বললেও এবার কাজ করে দেখালেন শাহরুখ।


সোমবার যশ রাজ স্টুডিওতে সপরিবারে পৌঁছলেন শাহরুখ।ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও স্ত্রী গৌরী খানকে নিয়ে দেখলেন ‘পাঠান’। একেবারে খোশমেজাজেই দেখা গেল খান পরিবারকে। বাবার সঙ্গে ম্যাচিং করে পোশাকে সাজেন সুহানা। যদিও ছবি দেখে বের হওয়ার সময় কোনও প্রতিক্রিয়া দেয়নি সুহানা-আরিয়ানের কেউ-ই।


উল্লেখ্য, ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মু্ক্তি পেতে চলেছে শাহরুখের ‘পাঠান’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন শাহরুখ খানের। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। শুরু হয়েছে অগ্রিম বুকিং আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারাল ‘পাঠান’। দেশে নয়, বিদেশের মাটিতে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top