সুকেশের টাকায় মরক্কোতে বাড়ি করেছেন নোরা ফাতেহি

0


 

জ্যাকুলিন ফার্নান্দেজের পর এবার বলিউড তারকা নোরা ফাতেহিকে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোর নোরার সঙ্গে সুকেশের যোগাযোগা থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।


সম্প্রতি এক বিবৃতিতে নোরা দাবি করেছিলেন যে, সুকেশের প্রেমিকা হিসেবে থাকার জন্য তাকে একটা বাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন করার সমস্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নোরার এমন দাবির বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিযুক্ত সুকেশ। 


তার পাল্টা দাবি, মরক্কোয় অভিনেত্রী নিজের জন্য একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ দাবি করেন অভিযুক্তর কাছে।


দিন কয়েক আগেই সুকেশ জানান, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সব সময় জ্যাকলিন ফার্নান্দেজকে ঈর্ষা করতেন। এবার সুকেশের দাবি, তার কাছ থেকে মোটা টাকা নিতেন নোরা। সেই টাকা দিয়ে মরোক্কোতে বাড়িও কিনেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top