বিয়ের পিঁড়িতে অভিনেত্রী একা

0

 


নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী একা। ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান তিনি। গণমাধ্যম থেকে দূরে থাকা একা জানালেন তিনি বিয়ে করেছেন।


সম্প্রতি গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, ‘ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই পার্টি করে বিষয়টি সবাইকে জানাবো। তার স্বামী এখন দেশের বাইরে।দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন। ’


দীর্ঘদিন অন্তরালে থাকার কারণও জানিয়েছেন অভিনেত্রী। আলাপকালে একা বলেন, ‘আমি পড়াশোনার জন্য লন্ডন চলে গিয়েছিলাম।সেখানে পড়াশোনার পর আমি যুক্তরাষ্ট্রে যাই। যুক্তরাষ্ট্রে আমি এডিটিং এর ওপর কিছু কোর্স করি। লাইট, এডিটিং এর ওপর কাজ শিখে দেশে ফিরে আসি। এরপর আমি মাই টিভিতে যোগ দেই। সেখানে টানা ৫ বছর ধরে আছি, এখনো আছি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top