বাংলাদেশে শাহরুখ খানের "পাঠান" মুক্তির সবুজ সংকেত

0


 

বাংলাদেশে শাহরুখের সিনেমা পাঠান মুক্তি দেওয়া নিয়ে চলছিল নানা আলাপ। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার পাঠান মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন।


এবার সেই জটিলতা কেটে গেছে বলেই শোনা যায়। সরকারের পক্ষ থেকেও নানা আলোচনার পর বাংলাদেশের সিনেমাহলে পাঠান মুক্তি দেওয়ার সবুজ সংকেতও নাকি মিলেছে।


জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে পাঠান।

আর বাংলাদেশে পাঠান মুক্তি পাচ্ছে সে বিষয়ে খোদ শাহরুখও অবগত আছেন।


আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। এরপর চলচ্চিত্রের ১৯ সংগঠন দেশে হিন্দি সিনেমা মুক্তির পক্ষে সম্মতি দিয়েছে বলে জানা যায়।আর সেই সম্মতির ভিত্তিতেই শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হতে চলেছে।


এদিকে ‘পাঠান’ মুক্তির বিষয়ে সব প্রস্ততি নিয়ে রেখেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার, পরিচালক অনন্য মামুন। তিনি জানিয়েছেন, অনুমোদন পেলে আগামী ২৪ তারিখেই সিনেমাটি মুক্তি দিতে চাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top