তুরস্কের আবারো শক্তিশালী ভূমিকম্প

0


 

তুরস্কে আবারো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিছুক্ষণ পর ৫ দশমিক ৮ মাত্রার আফটারশকও অনুভূত হয়।


এতে তুরস্কে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুল্যেমান সোল্যু।


এছাড়া দেশটিতে ছয় শতাধিক মানুষের আহতের কথা জানা গেছে। অন্যদিকে সিরিয়ার আলেপ্পোতেও অনেকের আহতের তথ্য জানা গেছে।


এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশের দেফনে জেলায়। তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান, ইসরায়েল ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৪৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের পর থেকে এ কয়দিনে ছয় হাজারের বেশি বার আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top