বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, একজন ইউটিউবার হিরো আলমকে পরাজিত করতেও এই সরকারকে কারচুপির আশ্রয় নিতে হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনার কে ডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ব্রিফিংয়ে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় অনুষ্ঠিতব্য বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, বিক্ষুব্ধ নেতাদের যেনতেন মার্কা ধরিয়ে নিজ দলের প্রার্থীদের সরিয়ে দিয়ে প্রহসনের সংসদ গঠন করবে আওয়ামী লীগ।বিএনপি এ ধরনের কোনো নির্বাচন মানে না। জনগণও চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে। এজন্য আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।


