শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩

0


 

শরীয়তপু‌রের জা‌জিরা ও ভেদরগ‌ঞ্জ উপ‌জেলার বজ্রপা‌তে ৩ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে এই ঘটনা ঘ‌টে।


নিহতরা হ‌লেন জা‌জিরা উপ‌জেলার বড়কা‌ন্দি ইউ‌নিয়‌নের ওরম‌দি মাদবর কা‌ন্দি গ্রা‌মের জাহা‌ঙ্গির মোল্লার ছে‌লে শা‌কিল মোল্লা (২১), ভেগরগঞ্জ উপ‌জেলার ম‌হিষার ইউ‌নিয়‌নের মস‌লিম উ‌দ্দিন মা‌লের স্ত্রী আ‌নোয়ারা বেগম (৪০), ছয়গাও ইউ‌নিয়‌নের আনন্দবাজার গ্রা‌মের সৌ‌দি আরব প্রবাসী না‌দিম মু‌ন্সি (২৪)।


পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সা‌ড়ে ১১টার দি‌কে হটাৎ ক‌রেই বৃ‌ষ্টি ও বজ্রপাত হয়।


এসময় জা‌জিরা উপ‌জেলার বড়কা‌ন্দি ইউ‌নিয়‌নের ওরম‌দি মাদবর কা‌ন্দি গ্রা‌মের শা‌কিল মোল্লা (২১) কৃ‌ষি জ‌মি‌তে কাজ করা অবস্থায় বজ্রপা‌তে মৃত্যু হয়। অন্যদি‌কে ভেগরগঞ্জ উপ‌জেলার ম‌হিষার ইউ‌নিয়‌নের মস‌লিম উ‌দ্দিন মা‌লের স্ত্রী আ‌নোয়ারা বেগম (৪০) গরু আন‌তে মা‌ঠে যায়। সেখা‌নেই বজ্রপা‌তে তি‌নিসহ তার গরু‌টি মারা যায়। এছাড়া ছয়গাও ইউ‌নিয়‌নের আনন্দবাজার গ্রা‌মের সৌ‌দি প্রবাসী না‌দিম মু‌ন্সি (২৪) বজ্রপা‌তে গুরুতর আহত হয়।প‌রে তা‌কে শরীয়তপুর সদর হাসপাতা‌লে আনা হ‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top