ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে।
এর আগে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড জিতেছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু'টি জিতে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা। চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে টি-২০ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় টি-২০ জিতে নেয় ৪ উইকেটে। ম্যাচটি জেতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে। মিরাজের স্পেল ৪-০-১২-৪! ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-দুই ম্যাচের তিন বিভাগের কোনোটিতেই বাটলার বাহিনীকে পাত্তা দেননি সাকিবরা।
শ্রীলঙ্কান বংশোদ্ভুত হাতুরাসিংহে থিংক ট্যাঙ্কার হিসেবে পেছন থেকে কাজ করছে।ওয়ানডে হারলেও টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিবসহ গোটা দলকে তিনি আত্মবিশ্বাসের চূড়ায় টেনে তুলেছেন তার ক্রিকেটীয় মেধা দিয়ে। ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যাতে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে পারেন।


