প্রায় সাড়ে নয় মাস বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার থেকে আবারো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে আজ শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ২৮ ঘণ্টায় প্রায় ১২ হাজার মোটরসাইকেল পার হয়েছে পদ্মা সেতু।
পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে সারিবদ্ধভাবে টোলপ্লাজায় পৌঁছে নির্ধারিত টোল দিয়ে সেতুতে উঠতে পারছে মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেল চলাচলের নির্ধারিত লেনসহ মাওয়া টোল প্লাজার দুইটি বুথ দিয়ে আদায় করা হচ্ছে টোল।নাড়ির টানে বাড়ি ফেরা মোটরসাইকেল আরোহীরা পদ্মা সেতু পাড়ি দিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে ।
অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দক্ষিণ অঞ্চলের ২১ জেলার যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবেই পদ্মা সেতু পার হয়ে যার যার গন্তব্য ছুটে চলছে। তবে পদ্মা সেতু এলাকায় যানবাহনের তেমন চাপ নেই যাত্রীবাহী ব্যক্তিগত যানবাহন টোল প্লাজায় সেই ফুল দিয়ে পানি হচ্ছে পদ্মা সেতু এতে করে স্বস্তি প্রকাশ করেছেন দক্ষিণ অঞ্চলের সাধারণ যাত্রীরা।
সেতু সংশ্লিষ্টরা জানান, ভোরে মোটরসাইকেল ও যাত্রীবাহী যানবাহনের কিছুটা চাপ ছিল তবে দ্রুততার সাথে টোল আদায়ের ফলে যানজট কমানো গেছে।


