তোমাকে পেয়ে গেলে হয়তবা অনেক কিছুই মনে চাইতো না।
তোমাকে পেয়ে গেলে হয়তোবা এখন তোমাকে মনে হতো সকাল বেলার বাসি তরকারির মতন।
তোমাকে না পাওয়াই হয়তো এখন ইচ্ছে হয় তপ্ত দুপুর বেলায় তোমার আঁচল দিয়ে ঘামক্ত আমার মুখখানা মুছি।
তোমাকে না পাওয়াই এখন মনে হয় তোমার চুলের গন্ধ পৃথিবীর সেরা পারফিউম।
তোমাকে পেয়ে গেলে হয়তো বা নতুন করে গান শোনার ইচ্ছে জাগতো না ।
তোমাকে পেয়ে গেলে হয়তো বা কবিতা লেখার উপকরণ পেতাম না।
এখন আর বিশেষ দিনে ফুল কেনার টাকা পকেটে আছে নাকি তা নিয়ে কোন টেনশন করতে হয় না।
অনেক কিছু হিসাব করে দেখলাম তোমাকে পাওয়ার চেয়ে না পাওয়াই বুঝি ভালো হয়েছে।
তোমাকে পেয়ে গেলে পৃথিবীতে অন্য কিছু পাওয়ার সাধ জাগতোনা। হয়তোবা তোমাকে তখন প্রয়োজন পড়তো না।
তাই তোমাকে না
পেয়েই আমি খুশি।।


