বৃষ্টিতে ভিজে ভিডিও বানাতে গিয়ে শরীয়তপুরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালের দুই স্টাফ বজ্রপাতে আহত হয়েছেন। এদের মধ্যে ইয়াসমিন আক্তার প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। আর মেঘলা আক্তার অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বজ্রপাতে আহত হওয়ার ওই সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।নেটিজেনরা ভিডিওতে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ভবনের ছাদে টিকটকের ভিডিও বানাতে গিয়ে বজ্রপাতে আহত হয় হাসপাতালের ক্লিনার মেঘলা আক্তার (২৫) ও অভ্যর্থনা কর্মী ইয়াসমিন আক্তার (২১)। ইয়াসমিন আক্তার ভয় পেয়েছিল। তার কোনো ধরনের ক্ষতি হয়নি।মুক্তিযোদ্ধা ভবনের একটি ফ্লোর ভাড়া নিয়ে ইসলামী চক্ষু হাসপাতাল তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
আহত মেঘলা আক্তার শরীয়তপুর সদরের চিতলিয়া ইউনিয়নের গাজার বাজার এলাকার সুলতান আহমেদের মেয়ে। ইয়াসমিন আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট গ্রামের রেজাউল বেপারীর মেয়ে।


