রবিবার সচিবালয়ে গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।
চাকরিপ্রার্থীদের অভিযোগ- সত্যায়িত করতে গিয়ে কর্মকর্তারা বিরক্তি প্রকাশ করেন। এতে তারা দুর্ভোগে পড়ে নিজেই সিল মেরে সত্যায়িত করেন।
আধুনিক যুগে যে কেউ চাইলেই পাবলিক পরীক্ষার রোল নাম্বার বা অন্য তথ্য দিয়ে ফলাফল জেনে নিতে পারেন।
এসব তথ্য দিয়ে সত্যায়ন প্রক্রিয়া থাকা যৌক্তিক থাকা মনে করেন কিনা, প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি।একটা সিল দিয়ে মেরে দিলে তো হলো! কিন্তু আমারটা অর্জিনালি আছে।
ফরহাদ হোসেন বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে।


