বিএনপি নেতা আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

0


 

জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি।


শনিবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) এর নেতৃত্বে প্রতিনিধি দলটি।


এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস এক বুকেট তুলে দেন গাজী হাফিজুর রহমান (লিকু)।


গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এ সকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন।তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।  


তিনি আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এ সকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।



উল্লেখ্য, শনিবার অবস্থান কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top