শেখ হাসিনাকে ইতালিতে বর্ণাঢ্য সম্মাননায় বরণ

0


 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে বর্ণাঢ্য সম্মাননায় বরণ করে নিয়েছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালিতে সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে তাকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


ইতালির বর্ণাঢ্য সামরিক কায়দায় রাষ্ট্রীয় সালাম জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় চৌকস সামরিক ব্যান্ড দল দু'দেশের জাতীয় সংগীত পরিবেশন করে রীতি মাফিক বরণ করে নেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।


এরপর ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় পালাদজ্যচিকিতে প্রবেশ করেন দু দেশের প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।


ইতালির প্রধানমন্ত্রী কার্যালয়ে দু-দেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিতে সম্মত হয়েছে ইতালি। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের সরকার।


দু-দেশের প্রধানমন্ত্রীর দীপাক্ষিক বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং কালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন জানান, অবৈধ কর্মীদের বৈধ করতে না পারলেও নতুন কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ইতালি সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top