হারমানপ্রীতের নিষেধাজ্ঞার বিষয়ে আইসিসির কাছে আপিল করবে না বিসিসিআই

0


 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাধারণত তাদের কোনও ক্রিকেটার নিষেধাজ্ঞার মুখে পড়লে তা নিয়ে আপিল করে থাকে। কিন্তু বাংলাদেশে এসে বাজে আচরণ করে আইসিসির নিষেধাজ্ঞার মুখে পড়া নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর-এর বিষয়ে আইসিসির কাছে আপিল করবে না সংস্থাটি। উল্টো তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।


বিসিসিআই সভাপতি রজার বিনি ও হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ বাজে আচরণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে।


বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সেক্রেটারি জয় শাহ। তিনি বলেছেন, “বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে হারমানপ্রীতের বাজে আচরণের বিষয়ে তাকে সভাপতি রজার বিনি ও লক্ষ্মণ জিজ্ঞাসাবাদ করবেন। ”


গত মঙ্গলবার আইসিসি ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ককে দুই ম্যাচ নিষিদ্ধ করে। পাশাপাশি ম্যাচ ফি এর ৭৫ শতাংশ জরিমানা করে এবং তাকে তিনটি ডিমেরিট পয়েন্টও দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top