বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুতে পুতিনের শোক প্রকাশ

0


 

প্রিগোজিনের বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।পুতিন প্রিগোজিনকে একজন প্রতিভাবান ব্যবসায়ী হিসেবে প্রশংসা করে নিহতদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।  


টেলিভিশনে প্রচারিত মন্তব্যে তিনি আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা প্রয়োজন। বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।রুশ প্রেসিডেন্ট বলেছেন, তদন্তে কিছুটা সময় লাগবে।


তিনি আরও বলেন, প্রিগোজিন একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন কিন্তু তিনি ‘ভুল’ করেছেন। তবে ইউক্রেনে ওয়াগনারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করেন পুতিন।


টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন আরও বলেন, আমি প্রিগোজিনকে দীর্ঘদিন, সেই ১৯৯০-এর দশকের শুরু থেকেই চিনি।জুনে ওয়াগনার-এর ব্যর্থ বিদ্রোহের কথা উল্লেখ করে পুতিন বলেন, তিনি একজন জটিল ভাগ্যের মানুষ ছিলেন। জীবনে তিনি গুরুতর ভুল করেছিলেন, তবে প্রয়োজনীয় ফলাফল অর্জনের চেষ্টা করেছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top