ইউক্রেনে আগামী বছর থেকে সামরিক সহযোগিতা কমাতে পারে যুক্তরাষ্ট্র

0


 

আগামী বছর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেবে বলে খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে।  


এতে বলা হয়, ইউক্রেনকে অব্যাহতভাবে সমর্থন দেওয়ার ঘটনায় মার্কিন রাজনীতিবিদদের মধ্যে মতভেদ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্দার আড়ালে আমেরিকা এবং ইউক্রেন চলমান রুশ-বিরোধী পাল্টা অভিযানের কৌশল নিয়ে ব্যাপক তর্ক-বিতর্কে লিপ্ত হয়েছে।


পত্রিকাটি বলছে, যদিও কিয়েভ এ বিষয়ে কিছুটা সমন্বয় করেছে। তবে রাশিয়াকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করার প্রশ্নে এখনও দু’পক্ষের মধ্যে ব্যাপক মতভেদ রয়েছে। এর আগে দুইপক্ষ গত শীত মৌসুমের মধ্যেই রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করার সময়সীমা ঠিক করেছিল। কিন্তু শীত শেষে এখন গ্রীষ্ম পার হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছালেও সেরকম কোনও কিছু দৃশ্যমান হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top