আমাদের নির্বাচন নিয়ে বিদেশীদের এত মাতামাতি কেন? : কাজী ফিরোজ রশিদ

0


 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ বলেছেন, জাতীয় পার্টি যার সঙ্গে জোট করবে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কারণ আমাদের ভোট ব্যাংক আছে সব জায়গায়। আমাদের যতই কোনঠাসা করেন, যে নামেই অ্যাখ্যায়িত করেন, জাতীয় পার্টি জাতীয় পার্টিই। আমাদের ভোট কমেনি কোথাও একটাও।


আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের এত মাতামাতি কেন? কোন দেশে কবে নির্বাচন হচ্ছে সেই খবর তো আমরা রাখতে যাই না। আমাদের জন্য তাদের এত মাতামাতি কেন? ৯০ সালের পরে আমরা যখন ক্ষমতা থেকে চলে গেছি তারপর গণতন্ত্রের নামে তারা সমস্ত অগণতান্ত্রিক পদ্ধতি এ দেশে চালু করেছে। আমি সারা জীবন ডিফেন্সে খেলেছি, কখন স্ট্রাইকার হতে পারিনি। আমি যদি ৫ ঘণ্টার জন্য ক্ষমতা পেতাম, তাকে ফাঁসিতে ঝুলাতাম।তিনি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন।


কাজী ফিরোজ রশীদ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন করলাম। আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের এত মাতামাতি কেন? এখানে এমন কি ঘটলো যে, সমস্ত বিদেশিদের নজর এখন বাংলাদেশে।


মনে হচ্ছে ঘরের মধ্যে আমরা আলাদা একটি দেশ। আর কোনো দেশে নির্বাচন হয় না, একমাত্র বাংলাদেশ, যেখানে নির্বাচন হতে যাচ্ছে। তাতো হবে না। এখানে একটু আগে বললো গোটা দেশ দুইভাগে বিভক্ত হয়ে হয়ে পড়েছে। এটা এই নয় যে, আওয়ামী লীগ ও বিএনপির নিজেদের সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top