পাসপোর্ট করতে আসা জনগণের সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী তাগিদ

0


 

পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা জনগণের সেবা নিশ্চিত করতে হবে। পাসপোর্ট সেবা নিতে আসা জনগণের ‘উহ’ শব্দটিও শুনতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


রবিবার দুপুরে রাজধানীর আফতাবনগরে পাসপোর্ট অফিসের সামনে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


নতুন উদ্বোধন হওয়া পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন দুটি অফিস থেকে জনগণ সুবিধা পাবে।সেবা গ্রহণ করবে। এখানে যারা কাজ করবেন তাদের উদ্দেশে আমি বলবো, আপনারা জনগণের সেবা করবেন এবং জনগণের সেবার জন্যই আপনারা। পাসপোর্ট সেবা নিতে আসা জনগণের ‘উহ’ শব্দটিও আমরা শুনতে চাই না। আপনারা যতই তাদের সেবা দেবেন ততই সুনাম অর্জন করতে পারবেন।


তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলবেন। এ ঘোষণার পর থেকে আমরা এমআরপি পাসপোর্ট হাতে নিলাম। এমআরপি হাতে নিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। সব প্রতিবন্ধকতা সামলে তখন এমআরপি চালু হয়েছিল।


এরপর আমরা ই-পাসপোর্টের জগতে পা রাখি। আমাদের পাসপোর্টের মানও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আগে যেমন আমাদের পাসপোর্টের মান নিম্নের দিকে ছিল, এখন ধীরে ধীরে উন্নতি করে এটা উপরের দিকে যাচ্ছে। আমাদের পাসপোর্ট এরই মধ্যে একটি বিশ্বমানের হিসেবে স্বীকৃতি পেয়েছে। সামনে আরও এগিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top