বঙ্গোপসাগরে এযাবতকালের সবচেয়ে শক্তিশালী সুপার সাইক্লোন এর শক্তি সঞ্চয় করে সোমবার ক্যাটাগরি ফাইভ সাইক্লোনে পরিণত হয় ঘূর্ণিঝড় আমফান। ক্যাটাগরি ফাইভ এ থাকা অবস্থায় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০কিলোমিটার থেকে ২৭০ কিলোমিটারের মধ্যে। যা বঙ্গোপসাগরের বিগত ঘূর্ণিঝড় গুলোর মধ্যে সর্বোচ্চ গতিবেগ। অবশ্য সন্ধ্যা নাগাদ ঝড়টি গতি হারিয়ে কিছুটা দুর্বল হয় তখন এটি ক্যাটাগরি ফোর সাইক্লোনে রূপ নেয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার যেকোনো সময় পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়া ও সুন্দরবন অতিক্রম করবে ঘূর্ণিঝড় আমপান।এ সময় ঘূর্ণিঝড় আমপানের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে, যা দমকা অথবা ঝড়ো হাওয়া কারে আরো বৃদ্ধি পেতে পারে। পশ্চিমবঙ্গের নিকটবর্তী উড়িষ্যাতে ঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় আমপানকে উত্তর গোলার্ধের এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সর্তকতা জারি করা হয়েছে ভারত, মিয়ানমার ও বাংলাদেশ উপকূলীয় এলাকায়।


