বাংলাদেশের করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা গুলোর মধ্যে শরীয়তপুর অন্যতম।এ জেলায় এখন পর্যন্ত মোট ৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।এপ্রিলের প্রথম সপ্তাহে শরীয়তপুর জেলায় করোনা রোগী শনাক্ত হওয়ায় ১৫ এপ্রিল থেকে শরীয়তপুর জেলা লকডাউন ঘোষণা করা।
এতে শরীয়তপুরে আংগারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর দিন মজুর, হতদরিদ্র, রিক্সাচালক, ভ্যান চালক ও অটো চালক শ্রমিকরা বেকার হয়ে পরায় তাদের পরিবার খাদ্য সংকটে পরে। তাই তাদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শরিয়তপুর ১ (পালং- জাজিরা)আসনের মাননীয় সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মানবতার ফেরিওয়ালা জনাব ইকবাল হোসেন অপু এমপি নির্দেশে,
শরিয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক জনাব আঃ হক মুন্সি,
সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ২০২ সাবেক সভাপতি শরিয়তপুর জেলা এবং আংগারিয়া ইউনিয়ন আওয়ামী পরিবারের অন্যতম ত্যাগি নেতা বিশিষ্ট সমাজ সেবক জনাব
আবু সুফিয়ান ফকির,
জেলা পরিষদের সদস্য আসমা আক্তার,
বিশিষ্ট সমাজ সেবক সামিম রেজা জুয়েল,
শাহাবাজ হোসেন বর্ষন- বাংলাদেশ ছাত্রলীগ (দপ্তর সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা),
মোঃ বায়েজিদ সরদার,
মোঃশহিদুল ইসলাম,
কবির হোসেন
এদের নিজস্ব অর্থায়নে
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গরীব ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১০০টি পরিবার কে বিনামূল্যে দেওয়া খাদ্য সামগ্রী পরিমাণ নিম্নরূপ :
৫কেজি চাল, ১লিটার তৈল, ২কেজি আলু, ১কেজি ডাল,১কেজি পিঁয়াজ,১কেজি চিনি,১প্যাকেট সেমাই, ১টি করে সাবান দেয়া হয়।
এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ। রমজান মাসে এই হতদরিদ্র পরিবারগুলোর খাদ্যসামগ্রী পেয়ে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।


