সারাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০২ জন করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে। নতুন আক্রান্ত সহ দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন।
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। আর এ নিয়ে সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাক্তার নাসিমা সুলতানা।
গত ২৪ ঘন্টায় মৃত ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং বাকি ৪ জন নারী।মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, কুমিল্লার ১ জন এবং রাজশাহী বিভাগের ১ জন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ৯৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৬০২ জনের করোনা পজিটিভ এসেছে।
এ সময় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ৪৫৮৫ জন।


