অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "আমফান"। এটি ধীরে ধীরে আরো শক্তি সঞ্চার করে "সুপার সাইক্লোন" এর পরিণত হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছেন।
তারা আরো জানায়,আগামী ১২ ঘন্টায় প্রবল শক্তি সঞ্চার করে সুপার সাইক্লোন এ রূপ নিয়ে উপকূলে আঘাত হানবে আমফান।
ঘূর্ণিঝড়ের বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য কে সতর্ক করা হয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের ভূমিধসের ঘটনা ঘটতে পারে এবং উড়িষ্যা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।ভারতের তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।এদিকে সোমবার বিকাল চারটায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় আমফান বিষয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার দিয়ে স্থলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় আমফান।
ঘূর্ণিঝড় আসছে পড়ার সময় উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে, এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ থেকে ১৬০ কিলোমিটার।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন যে গতিতে এগিয়ে আসছে তাতে এটি বুধবার সকাল নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। তাই আগামীকাল বিকেল থেকে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া শুরু হবে।
এছাড়া, চট্টগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


