তামিম ইকবাল এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহার করার জন্য একটি লোগো তৈরি করা হয়েছে।১১ই মে, তামিম ইকবালের ফেসবুক পেজে লোগোটি উন্মোচন করা হয়।২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে আহত অবস্থায় এক হাতে ব্যাটিং করার মুহূর্তটি লোগো প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।
লোগোর ছবি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে "তামিম ইকবাল এর লোগোর উন্মোচন" শিরোনাম দিয়ে পেজটি লিখেছে,২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আহত অবস্থায় এক হাতে ব্যাট করা সেই মুহূর্ত। আমরা কেন এটা কে বেছে নিলাম তার লোগো বানানোর জন্য? কারন, এটা ছিল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত। সে কি চিন্তা করেছিল তাই না? নিজের দেশের ভালোবাসার টানে যখন কেউ সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত থাকে তখন বুঝতে হবে সেই দলে সত্যিই অসাধারণ একজন খেলোয়ার আছে যার ধমনীতে মিশে আছে লাল সবুজ।


