শরীয়তপুরে নতুন করোনা সনাক্ত ৫ জন, মোট আক্রান্ত ৬৬ জন

0


শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে গত বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মে, শরীয়তপুরের নতুন করে আরো  ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন তাই ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া ডামুড্ডা ইসলামপুর ইউনিয়নের ১ জন, নড়িয়ার ১জন, ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঐদিন ডামুড্যা উপজেলার দুইজন এবং জাজিরা উপজেলার ছয়জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

নতুন আক্রান্ত সহ শরীয়তপুর জেলায় মোট করণা আক্রান্ত সংখ্যা ৬৬ জন। শরীয়তপুর জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ জন। আইসোলেশন এ আছেন ৪ জন, এরমধ্যে সন্দেহভাজন ২ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top