কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়, তবে এবার করোনা ভাইরাস সংক্রমণ রোধে কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় হচ্ছেনা লাখো মুসল্লি'র ঈদুল ফিতরের জামাতে নামাজ।
১৫ই মে শুক্রবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মোঃ মোর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে উন্মুক্ত স্থানে ঈদের জামাত আয়োজন করা যাবে না।
অতএব, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা স্থানের পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হয়েছে।


