গত ২৪ ঘন্টায় সারাদেশে ১২০২ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটি একদিনে আক্রান্ত শনাক্তের দিক থেকে বাংলাদেশের নতুন রেকর্ড। নতুন আক্রান্ত সহ বাংলাদেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত ২০ হাজার ৬৫ জন।
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ঘন্টায় ৪১ টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৮৫৮২টি।


