করোনা ভ্যাকসিনের প্রথম চালান চায় যুক্তরাষ্ট্র

0


করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত সারাবিশ্ব। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা,জোড় চেষ্টা করলেও এখন পর্যন্ত আবিস্কার হয়নি এর কোন প্রতিষেধক। তবে কোন ভ্যাকসিন এলে তার প্রথম চালান যুক্তরাষ্ট্রের জন্য সংরক্ষণ করা হবে বলে ঘোষণা করায় ফ্রান্সের ফার্মাসিটিক্যালস কোম্পানি জায়ান্ট সানোফির তীব্র সমালোচনা করেছে ফ্রান্সের সরকার।

ফ্রান্স সরকার জানিয়েছে সারাবিশ্বে প্রায় তিন লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই ভাইরাসসম্পর্কে এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সানোফির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্টসন বলেন, গবেষণার অর্থ সহায়তা করায় প্রথম চালানটি পাবে যুক্তরাষ্ট্র,কারণ তারা ঝুঁকি নিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করেছে। তাই আমরা আমাদের সিদ্ধান্তে অটল।

ফ্রান্সের উপপ্রধানমন্ত্রী বলেন, তিনি সানোফির নির্বাহির ওই মন্তব্যের পর তার সঙ্গে যোগাযোগ করেছেন। সানোফির  ফ্রান্স প্রধান আমাকে বলেছেন ভ্যাকসিন এলে তা সব দেশের জন্য সহজলভ্য করা হবে, অবশ্যই  ফ্রান্স  পাবে কারণ ফ্রান্সে তাদের উৎপাদন ক্ষমতা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top