দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা শুক্রবার (১৫ মে) জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন,লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে চারটি ধাপ পার করতে হয়। লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ, এরপর নিম্নচাপ রূপ নেবে, নিম্নচাপ থেকে একটি গভীর নিম্নচাপে গেলে ঘূর্ণিঝড় তৈরি হবে। দক্ষিণ আন্দামান সাগরে এখনো সুস্পষ্ট লঘুচাপ রয়েছে।তবে এটি ঘূর্ণিঝড় হবে কিনা তা শুক্রবার জানা যাবে।
এছাড়া খুলনা বিভাগ সহ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের কারণে কেরালার অনেক জেলায় ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে, ঘূর্ণিঝড় এর গতিপথে রাজ্যটি সরাসরি না হলেও ঝড়ের প্রভাবে আগামী ১৫ থেকে ১৭মে পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে।


