শরীয়তপুরে নতুন করোনা শনাক্ত ১ জনের, মোট ৬৭ জন

0

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে নতুন করে আরও ১ জন করোনা আক্রান্ত হয়েছেন, আক্রান্ত ব্যক্তির বয়স ২০ বছর।

এছাড়া ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ৫৫ বছর বয়সী ১ জন পুরুষের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে গত ১৫মে দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রশিদ এসব তথ্য জানান।

তিনি জানান, শরীয়তপুর জেলায় এ পর্যন্ত মোট ১৬৮৫ জন সন্দেহভাজন নমুনা সংগ্রহ হয়েছে এবং ১৫৭০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

তিনি আরো জানান, নতুন আক্রান্ত সহ জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৪ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top