করোনার বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে এসেছে ছাত্রনেতা ইরানের "স্বপ্নের পথে চর সিঙ্গারিয়া"

0

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশ ও রক্ষা পায়নি।তাই করোনা ভাইরাসের কারনে সারাদেশে  সরকার লকডাউন ঘোষণা করে।এতে শরীয়তপুরে দিন মজুর, হতদরিদ্র, রিক্সাচালক, ভ্যান চালক ও অটো চালক শ্রমিকরা বেকার হয়ে পরায় তাদের  পরিবার খাদ্য সংকটে পরে। তাদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার, খাদ্য সামগ্রী ও সচেতনামূলক লিফলেট বিতরণ  করেছেন সামাজিক সংগঠন "স্বপ্নের পথে চরসিংগারিয়া"।

 শুক্রবার (১৫ মে) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে এসব উপকরণ বিতরণ করা হয়। এতে প্রায় ১৫০টি পরিবার বিনামূল্যে এসব ইফতার ও খাদ্যসামগ্রী পেয়েছেন। প্রতিটি পরিবারকে  ৫কেজি চাল, ১লিটার তৈল, ২কেজি আলু, ১কেজি ডাল, ও ইফতারি সামগ্রী চিড়া ১কেজি, খেজুর ১/২ কেজি ও  ১কেজি করে চিনি দেয়া হয়। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।



 খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন "স্বপ্নের পথে চর সিংগারিয়া"  সংগঠনের 
প্রতিষ্ঠাতা সভাপতি মো:খোরশেদ আলম ইরান সরদার,
সহ সভাপতি সেন্টু সরদার
সহ সভাপতি সোহাগ বেপারী 
সাধারণ সম্পাদক শাহাদাত সরদার 
যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ আজাদ 
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ সালাউদ্দিন 
সমাজ কল্যাণ সম্পাদক রাসেল সরদার 
 প্রচার সম্পাদক ফয়সাল আকন্দ
কোষাধ্যক্ষ কাঞ্চন ঢালী
ক্রিয়া সম্পাদক সজিব সরদার
এবং সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



এ সময় "স্বপ্নের পথে চরসিংগারিয়া" সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো:খোরশেদ আলম ইরান  সরদার বলেন, করোনা ভাইরাসের প্রকোপ দেখার সাথে সাথেই আমাদের স্বপ্নের পথে চর সিংগারিয়া সংগঠনটি সরকার কতৃক ঘোষিত সামাজিক দুরুত্ব বজায় রাখতে সমাজে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালাএবং তার সাথে প্রত্যেকটি হাট বাজারে পারা মহল্লায় জীবাণুনাষক স্প্রে ছিটানো হয়। হতদরিদ্র, নিন্ম আয়ের মানুষ দিন আনে দিন খায়, সারাদেশ লকডাউন থাকায় তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। তাদের এই সংকট মোকাবেলা ও করোনা প্রতিরোধে আমাদের সংগঠনের নিজস্ব আর্থিক ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ফজলুল হক তারা মিয়া বেপারী এবং প্রবাসী ভাইদের আর্থিক সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি আমাদের সংগঠনের সাবাইকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজে আর্থিকভাবে সহযোগীতা করার জন্য। পাশাপাশি আগামীতেও আমাদের এই সচেতনামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানাই।

আরও বলেন শরীয়তপু-১ (পালং জাজিরা ) সংসদীয় আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতার মানবিক নেতা ইকবাল হোসেন অপু ভাই সব সময় দিকনির্দেশনা দিয়েছেন।যাতে দরিদ্র মানুষের মাঝে সাহায্য সামগ্রী যথা সময়ে পৌছে দিতে পারি।
আমাদের যেকোন প্রয়োজনে ইকবাল হোসেন অপু ভাই স্বপ্নের পথে চর সিংগারিয়া সংগঠনটির পাশে থাকার কথা ব্যক্ত করেছেন। 

সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন,
"স্বপ্নের পথে চর সিংগারিয়া" সংগঠনটির সভাপতি সাবেক ছাত্রনেতা শ্রদ্ধীয় খোরশেদ আলম ইরান ভাইয়ের সার্বক্ষনিক তদারকি এবং তার আর্থিক সহযোগিতার জন্যই আমরা দুস্থ দরিদ্র মানুষের মাঝে সাহায্য পৌছাতে সক্ষম হয়েছি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top