"বাড়ির পাশের কোন অনাবাদি জমি যেন পরে না থাকে" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশ কে বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু এমপি মহোদয়ের অর্থায়নে,শরিয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আংগারিয়া ইউনিয়নের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র জননেতা জনাব আব্দুর রব মুন্সী।
এ সময় তিনি বলেন, করোনা সংকটকালীন পরিস্থিতিতে আংগারিয়া ইউনিয়নের জনগণ যাতে খাদ্য সংকটে না পরে সেজন্য আপনাদের বাড়ির আশেপাশে অনাবাদি জমিতে শাকসবজি বীজ রোপণ করুন।
আরে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর বেপারী,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্লা, আবু সুফিয়ান ফকির, আজম বেপারী সহ উপজেলা ও আংগারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


