করোনা উপসর্গ নিয়ে সারাদেশে ৯২৯ জনের মৃত্যু : সিজিএস

0


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ জানিয়েছে, ৯মে পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মোট ৯২৯ জন মারা গেছেন।সিজিএস এ প্রতিবেদনে জানান, ৮ মার্চ থেকে ৯ মের মধ্যে প্রকাশিত গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়েছে।ঢাকা বিভাগে করোনা উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২১০ জনের মৃত্যু হয়েছে বলে তারা জানান।

সিজিএস এর প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস সম্পর্কে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর দায় আইন প্রয়োগকারী সংস্থা ৮৮জনকে গ্রেপ্তার করেছে। এসময় এজাতীয় ৭৯টি ঘটনা ঘটে।

সারাদেশে ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল এবং করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশনা লঙ্ঘনের অপরাধে মোট ৪১১জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো ৮১৩৬ জনকে জরিমানা করা হয়েছে।

এলজিআরডি মন্ত্রণালয় জানায়, এ সময় ১৮ ইউপি চেয়ারম্যান, ২৯ ইউপি সদস্য,১ জেলা পরিষদ সদস্য এবং ১পৌর কাউন্সিলরসহ ৪৯ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিজিএস এর প্রতিবেদনে আরও বলা হয়, সাতক্ষীরার তালা উপজেলায় করোনা ভাইরাসের ভয়ে কমপক্ষে দুটি হাসপাতালে চিকিৎসা করতে অস্বীকার করায় সাংবাদিকের মারা যাওয়ার মত ঘটনা ঘটে।

এ সময় দেশের বিভিন্ন জেলায় ৫৬ টি বিক্ষোভ হয়েছে এর মধ্যে ৬৪% ত্রাণ সামগ্রী ও কর্তৃপক্ষের কাছ থেকে সহায়তার দাবিতে। বেতন পরিশোধের দাবিতে ২১% এবং ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে ১৫ শতাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top