করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে এখনও আবিষ্কৃত হয়নি এর কোনও সঠিক ভ্যাকসিন। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। এর মধ্যে বড় একটি ঘোষণা দিল ইসরাইল।
তারা বলেছে, শরীরে উপস্থিতি করোনা কে নিষ্ক্রিয় করবে এমন একটি অ্যান্টিবডি নাকি তৈরি করে ফেলেছে ।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফ্তায় বেন্নেট বলেন, করণা পজিটিভ রোগীদের শরীরের কোষ নিয়ে এমন একটি এন্টিবডি তৈরি করা হয়েছে যা করনা রোগ প্রতিরোধ করবে।অবশ্য অ্যান্টিবডি মানুষের শরীরে ঢুকিয়ে ট্রায়াল করা হয়েছে কিনা সেটা স্পষ্ট করেননি তিনি। তবে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এই এন্টিবডি করোনা প্রতিরোধের বড় হাতিয়ার হতে পারে।করোনা প্রতিরোধী এই এন্টি বডি বানিয়েছে ইসরাইলের ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ।


