সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত ১২৭৩, মৃত্যু ১৪ জন

0

আজ রবিবার ১৭ ই মে দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২৭৩ জন করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২হাজার ২৬৮ জন।

এই সময় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৩২৮ জন।

গত ২৪ ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮হাজার ১১৪ টি। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৭৩ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top