ডঃ আনিসুজ্জামান এর শরীরে করোনার উপস্থিতি

0

জাতীয় অধ্যাপক ডঃ আনিসুজ্জামান এর মৃত্যুর পর পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যুর পর ডঃ আনিসুজ্জামান এর নমুনা পরীক্ষা করা হয় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে)।পরে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ডক্টর আনিসুজ্জামানের শরীরে করোনার উপস্থিতি রয়েছে।
ডঃ আনিসুজ্জামান এর ছোট ভাই আখতারুজ্জামান একথা জানিয়েছেন।

মৃত্যুকালে ডক্টর আনিসুজ্জামানের বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি।অসুস্থ হলে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতা ভুগছিলেন তিনি। এই হাসপাতাল থেকে পড়ে তাকে সিএমএইচে নেয়া হয়। সেখানে ১০মে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তখন পরীক্ষায় তার করণা নেগেটিভ এসেছিল।

আখতারুজ্জামান বলেন, সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার ভাইয়ের করোনা পজিটিভ এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top