ফেসবুক আইডি দিয়ে মৌসুমীর নামে প্রতারণা

0


দেশের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম মৌসুমী।সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেছেন সুখ্যাতি।দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে আর এই সুযোগটি কাজে লাগে একটি মহল প্রতারণা করে যাচ্ছে, মৌসুমীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমনটাই দাবি করেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি।

ওমর সানি বলেন, মৌসুমীর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ও  পেজ ছিল, প্রায় ২ বছর আগে তা হ্যাক হয়।শোনা যাচ্ছে, ওই আইডির মাধ্যমে নাকি অনেকের সাথে প্রতারণা করা হচ্ছে।অনেকে আমাকে ওই আইডি গুলো নিয়ে অভিযোগ করেছেন। বর্তমানে মৌসুমীর নামে কোন ফেসবুক আইডি ওপেন নেই। যা দেখাচ্ছে সব ভুয়া।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস ও ঈদকে সামনে রেখে একদল প্রতারক মৌসুমীর নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে।এসব প্রতারকদের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেকেই ফাঁদে পড়েছেন শুনলাম। সবাইকে বলব এসব ফাঁদে পা দেবেন না পাশাপাশি শীগ্রই প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওমর সানি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top